হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের নিকটে গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন মারা গেছেন। নিহত এই সেনা সদস্যের নাম সারা বেকস্ট্রম।

2025-11-28T11:00:43+00:00
2025-11-28T11:00:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:০০ এএম 
নিহত এই সেনা সদস্যের নাম সারা বেকস্ট্রম। সংগৃহীত ছবি
হোয়াইট হাউসের নিকটে গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন মারা গেছেন। নিহত এই সেনা সদস্যের নাম সারা বেকস্ট্রম। অন্য সদস্যের অবস্থাও এখনো আশঙ্কাজনক। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কর্মরত সেনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলার আগে তিনি বেকস্ট্রমের মৃত্যুর খবর পান। তাকে বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, সম্মানিত ও অসাধারণ একজন মানুষ।

ট্রাম্প আরও জানান, গুলিবিদ্ধ অপর যুবক সেনা সদস্য এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক।


এ ঘটনার পর যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বৃহস্পতিবার ইউএসসিআইএস এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য আফগানদের সকল অভিবাসন আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। 


/ইউএমএইচ



  বিষয়:   হোয়াইট হাউস  গুলিবিদ্ধ  ন্যাশনাল গার্ড  সদস্য  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: