শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৬

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

একের পর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও ঘূর্ণিঝড় কোনটিই যেন বাদ পড়ছে না আঘাত হানার তালিকা

2025-11-28T13:04:40+00:00
2025-11-28T13:04:40+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৬
নিখোঁজ ২১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১:০৪ পিএম   (ভিজিট : ১০৮)
টানা ভারি বর্ষণে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত এবং ২১ জন নিখোঁজ রয়েছে। সংগৃহীত ছবি
একের পর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও ঘূর্ণিঝড় কোনটিই যেন বাদ পড়ছে না আঘাত হানার তালিকা থেকে। এতে ক্ষতিগ্রস্ত বিশ্বের অনেক দেশ। এসবের মধ্যে এবার টানা ভারি বর্ষণে শ্রীলঙ্কায় সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৫৬ জন নিহত এবং ২১ জন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের আঁধারে ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ২১ বাসিন্দা। 

দুর্যোগ এখানেই থেমে নেই। ঘূর্ণিঝড় 'দিতওয়া' শ্রীলঙ্কার পূর্ব উপকূল বরাবর অগ্রসর হওয়ায় শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুরুতে গভীর নিম্নচাপ থাকলেও, পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঝড়টি ভারতের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নদীতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে, শহরের মাঝ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। 

এদিকে, দেশটির বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়ছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে ডিএমসি। সেচ বিভাগ আগামী ৪৮ ঘণ্টার জন্য কেলানি নদী উপত্যকার নিচু জনপদে 'রেড অ্যালার্ট' জারি করেছে। ঝুঁকিতে রয়েছে রাজধানী কলম্বোও। 


দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। প্রধান সড়কগুলোর অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। রেলওয়ে বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে জরুরি পরিষেবা ছাড়া সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বৈরী আবহাওয়ায় প্রায় ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ হাজার ৫০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীদের এ-লেভেল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। 

শ্রীলঙ্কায় এখন বর্ষাকাল চলছে। তবে এমন তীব্র আবহাওয়া দেশটিতে খুব কমই দেখা যায়। এর আগে ২০০৩ সালের জুনে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ২৫৪ জনের মৃত্যু এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শ্রীলঙ্কা  ভয়াবহ বন্যা  ভূমিধস  নিহত  নিখোঁজ ২১ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: