আত্মসমর্পণ করতে চাওয়া দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

ইসরাইলি সেনারা জেনিন শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থলের ভিডিওচিত্র আর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বলছে, আত্মসমর্পণের

2025-11-28T23:39:37+00:00
2025-11-28T23:39:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আত্মসমর্পণ করতে চাওয়া দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৯ পিএম  আপডেট: ২৮.১১.২০২৫ ১১:৩৯ পিএম
দুই ফিলিস্তিনিকে আত্মসমর্পণ করার সময় গুলি করতে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাদের। ছবি : সংগৃহীত
ইসরাইলি সেনারা জেনিন শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থলের ভিডিওচিত্র আর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বলছে, আত্মসমর্পণের চেষ্টা করছিল ওই দুই ব্যক্তি। কিন্তু তাতেও রক্ষা হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক নূর ওদেহ রামল্লাহ থেকে এ তথ্য জানান। জেনিনে থাকা সাংবাদিকরা তাকে বলেছেন; দুই ফিলিস্তিনি নিজেদের জামা তুলে দেখাচ্ছিলেন যে, তাদের কাছে কোনো অস্ত্র নেই। সামরিক বাহিনী তখন তাদের নির্দেশ দেয় যে তারা যে ভবনে লুকিয়ে ছিলেন, সেখানে ফিরে যেতে। ওদেহ বলেন, এরপরই তাদের গুলি করে হত্যা করা হয়। পরিকল্পিতভাবে হত্যা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুজনের পরিচয় জানিয়েছে। তারা হলেন ২৬ বছর বয়সি আল-মুনতাসির বিল্লাহ আবদুল্লাহ এবং ৩৭ বছরের ইউসুফ আসাসা। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, জেনিন এলাকায় ‘একটি সশস্ত্র নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ কয়েকজনকে ধরতে অভিযান চালানো হয়। সেনারা ‘ঘণ্টার পর ঘণ্টা ধরে আত্মসমর্পণের প্রক্রিয়া চালিয়েছে।’ বিবৃতিতে বলা হয়, দুজন ভবন থেকে বের হওয়ার পর তাদের দিকে গুলি চালানো হয়। তারা আরও বলেছে, ঘটনাটি মাঠপর্যায়ের কমান্ডাররা পর্যালোচনা করছেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


তবে ওদেহ মনে করিয়ে দেন, অতীতে ইসরাইলের এ ধরনের তদন্ত সাধারণত কোনো অভিযুক্তের বিরুদ্ধে মামলা বা দণ্ড দিয়ে শেষ হয়নি।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   আত্মসমর্পণ  ফিলিস্তিনি  গুলি  হত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: