মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে ট্রাম্পের আল্টিমেটাম

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ল্যাটিন আমেরিকান দেশ ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার জন্য কঠোর এক

2025-12-02T08:25:06+00:00
2025-12-02T08:25:06+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে ট্রাম্পের আল্টিমেটাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
ল্যাটিন আমেরিকান দেশ ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার জন্য কঠোর এক আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এ তথ্য জানিয়ে বলেছে, মাদুরো যদি অবিলম্বে পদত্যাগ করেন, তাহলে দেশ ত্যাগের পর তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র।

সূত্রগুলোর দাবি,  মাদুরো, তার স্ত্রী এবং তার ছেলে যদি এখনই পদত্যাগ করেন, তবে তাকে 'নিরাপদ পথ' দেওয়ার নিশ্চয়তা দিতে আমেরিকা প্রস্তুত।

গত নভেম্বরে মাদুরো এবং ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়েই একাধিক সূত্র এমনটা জানিয়েছেন। 

অন্য আরেকটি সূত্রের মতে, নেতাদের ফোনালাপ ছিল সরাসরি সংঘর্ষ এড়াতে শেষ প্রচেষ্টা।

সংবাদপত্রটি উল্লেখ করেছে, ব্রাজিল, কাতার এবং তুরস্ক এই ফোনালাপের আয়োজন করেছিল। তবে ওয়াশিংটনের দাবি মাদুরো সরকার প্রত্যাখ্যান করেছিল।

এরই মধ্যে গত শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা 'সম্পূর্ণরূপে বন্ধ' বলে বিবেচিত হবে। 


হেরাল্ড আরও জানিয়েছে, মাদুরো সরকার ওয়াশিংটনের নেতার সঙ্গে ফোনকলের আরেকটি সময়সূচি নির্ধারণের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি।

ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কোনো প্রমাণ না দিয়ে অভিযোগ করেছে, মাদক পাচার রোধে মাদুরো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প ইতোমধ্যে সিআইএকে ভেনেজুয়েলায় 'গোপন অভিযান' পরিচালনার অনুমতি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বারবার জানিয়েছে, ওয়াশিংটন শিগগিরই ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা শুরু করতে পারে।

গত ২৭ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে আমেরিকা 'খুব শিগগিরই স্থল অভিযান' শুরু করবে। তবে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

/এমএইচআর 


  বিষয়:   ভেনেজুয়েলা  মার্কিন যুক্তরাষ্ট্র  ট্রাম্প  নিকোলাস মাদুরো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: