৪৮ ঘণ্টার সফরে ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজকীয় অভ্যর্থনাসহ নানা চমকে ভরপুর পুতিনের এই সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সৌজন্যে বেশ আয়োজন রেখেছেন। গতকাল শুক্রবার তার সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশাল নৈশভোজের আয়োজন করে নয়াদিল্লি।
সংবাদমাধ্যম এনডিটিভি ওই নৈশভোজে থাকা খাবারের মেন্যুর ছবি ও খাবারের নাম প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পুতিনের খাবারে কোনও ধরনের মাংস রাখেনি ভারত। যদিও দেশটিতে মাংস খাওয়ার প্রচলন আছে। এ ছাড়া, ভারত পৃথিবীর বিভিন্ন দেশে মাংস রফতনি করে।
পুতিনের জন্য আয়োজনে যে যে খাবার ছিল—
-ঝোল মোমো
-মুরুঙ্গলাই চারু স্যুপ (বা দক্ষিণ ভারতীয় রসম স্যুপ)
-গুচি দুন চেতিন (বা আখরোট চাটনি সহ মাশরুমের পুর)
-কালো ছোলার শিকমপুরী কাবাব
-জাফরানি পনীর রোল
-পালং মেথি মটর শাকের তরকারি
-তন্দুরি পুর ভরা আলু
-আচারি বেগুন
-হলুদ ডাল ভাজা (বা মসুর/মুগ ডাল ভাজা)
-বাদাম ও জাফরান পোলাও
-লাচ্ছা পরোটা
-মগজ নান
-সাতানাজ রুটি
-মিসি রুটি
-বিস্কুটি রুটি
-বাদামের হালুয়া
-কেশর-পেস্তা কুলফি
-গুড়ের সন্দেশ
-মুরুক্কু
-ডাল ভাজা
-নানান ধরনের আচার ও সালাদ
-ফলের ফ্রেশ জুস (যেমন: ডালিম, কমলা, গাজর ও আদার রস)।
সূত্র: এনডিটিভি
সময়ের আলো/এনএ