চুরির পর ধর্মগ্রন্থে ৫০ টাকা রেখে গেল চোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চারটি দোকান থেকে সর্বস্ব লুটের পর ধর্মগ্রন্থে পাতায় ৫০ টাকার নোট রেখে গিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান

2025-12-06T18:50:34+00:00
2025-12-06T18:50:34+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চুরির পর ধর্মগ্রন্থে ৫০ টাকা রেখে গেল চোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম 
চুরির পর ধর্মগ্রন্থে ৫০ টাকা রেখে গেল চোর। ছবি : সংগৃহীত
চারটি দোকান থেকে সর্বস্ব লুটের পর ধর্মগ্রন্থে পাতায় ৫০ টাকার নোট রেখে গিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত বুধবার রাতে বর্ধমান জেলার কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চারটি দোকানে চুরির পর হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার উপর ৫০ টাকার রেখে যায়। 

একই জেলার আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে সমস্ত টাকাপয়সা, এমনকি খাবারদাবারও লুট করে নিয়েছে চোররা। 

কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফলের ব্যবসায়ী যাদব সাহা বৃহস্পতিবার দুপুরের দিকে বলেন, দোকানের ক্যাশ বাক্সে থাকা খুচরা পয়সা এবং নগদ টাকা চুরি হয়েছে। আমার দোকানেই রাখা একটি গীতার পাতা খুলে তার উপর দোকানেরই একটি নোংরা ৫০ টাকার রেখে গেছে চোর। আমার মনে হয় কিছুটা পাপ মোচনে এই কাণ্ড চোরদের।


স্থানীয় এলাকার আর এক পানের দোকান, আর একটি ফল ও ফুলের দোকানেও চুরি হয়েছে একই রাতে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাকেশ চৌধুরী বলেন, বুধবার পূর্বস্থলী এবং কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে। খুব শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ধর্মগ্রন্থ  চোর  ভারত  পশ্চিমবঙ্গ  পূর্ব বর্ধমান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: