নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি ক্ষমতাচ্যুত ওলির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সরকার পতনের তিন মাসের বেশি সময় পর, তার

2025-12-14T23:17:49+00:00
2025-12-14T23:17:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি ক্ষমতাচ্যুত ওলির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ পিএম 
কে পি শর্মা ওলি। সংগৃহীত ছবি
নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সরকার পতনের তিন মাসের বেশি সময় পর, তার দল কমিউনিস্ট পার্টির এক সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তিনি। 

রোববার (১৪ ডিসেম্বর) নিজের দল কমিউনিস্ট পার্টির ইউএমএলের এ সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। সমাবেশে দলীয় পতাকা উত্তোলন করেন ওলি। 

ব্যাপক জনসমর্থনের মুখে ওলি জানান, এটি তাদের সবচেয়ে বড় সমাবেশ। নির্বাচিত এবং মনোনীতসহ ২ হাজার ২০০ জনেরও বেশি প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক এই সম্মেলনে অংশ নেন। যারা দলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। গেল সেপ্টেম্বরে জেন-জিদের আন্দোলনের জেরে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   নেপাল  পার্লামেন্ট  কে পি শর্মা ওলি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: