উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্কে সম্প্রতি বেশ টানাপোড়েন চলছে। পাল্টাপাল্টি বক্তব্য আর তর্ক-বিতর্কে লিপ্ত দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে

2025-12-19T19:11:20+00:00
2025-12-19T19:11:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ৩৫০)
বাংলাদেশে উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করেন। সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্কে সম্প্রতি বেশ টানাপোড়েন চলছে। পাল্টাপাল্টি বক্তব্য আর  তর্ক-বিতর্কে লিপ্ত দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। চলমান এসব উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তারা। এ তথ্য জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশে উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন। 

এই কর্মকর্তারা বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যেটির বেশিরভাগেই কোনও ধরনের কাঁটাতার কিংবা বেঁড়া নেই। 

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি প্রদর্শন করেন। 


এই সফরে লেফটেনেন্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব এবং প্রস্তুতি বজায় রাখতে বলেন। 

সংবাদমাধ্যমটি বলেছে, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তারপর উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ গুরুত্বপূর্ণ। 

সূত্র: ইন্ডিয়া টুডে নর্থইস্ট 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   উত্তেজনা  বাংলাদেশ সীমান্ত  ভারত  সেনা কর্মকর্তা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: