বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা : শশী থারুর

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গতকাল তার

2025-12-19T20:15:27+00:00
2025-12-19T23:31:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা : শশী থারুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ১১:৩১ পিএম  (ভিজিট : ১৪৮)
ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। সংগৃহীত ছবি
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গতকাল তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

এ নিয়ে ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি এ বিষয়ে আলোচনা করবেন।

শশী থারুর বলেন, সংঘর্ষের কারণে, বাংলাদেশে অবস্থানরত দূতাবাসের কর্মকর্তারা দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার। কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।


শশী থারুর আরও বলেন, আমি আশা করি এখন বা পরে স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপায়ী সাহেব বলেছিলেন, ‘আমরা সেখানে আছি, যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। অর্থাৎ ভূখণ্ড তার ভূখণ্ডে থেকে যাবে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে।

ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি জানান, সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করার দরকার তা করার জন্য অনুরোধ করবে।


/ইউএমএইচ


  বিষয়:   শশী থারুর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: