হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট ফিলিস্তিনি বংশোদ্ভূত আফসুরা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরসমর্থনপুষ্ট নাসরি আসফুরাহন্ডুরাসের ‘বিতর্কিত’ নির্বাচনে জয়লাভ করেছেন।স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বলে

2025-12-25T19:32:34+00:00
2025-12-25T19:32:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট ফিলিস্তিনি বংশোদ্ভূত আফসুরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৫০)
হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট নাসরি আসফুরা। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট নাসরি আসফুরা হন্ডুরাসের ‘বিতর্কিত’ নির্বাচনে জয়লাভ করেছেন। 

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের তিন সপ্তাহেরও বেশি সময় পর এ ফলাফল ঘোষণা করা হল।

হন্ডুরাসের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) জানিয়েছে, মোট ভোটের ৪০.৩ শতাংশ পেয়েছেন আসফুরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির প্রার্থী সালভাদোর নাসরাল্লার ভাগ্যে জুটেছে ৩৯.৫ শতাংশ ভোট।

ফল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আসফুরা বলেন, ‘হন্ডুরাস, আমি শাসন করার জন্য প্রস্তুত। আমি আপনাদের হতাশ করব না।’ আগামী ২৭ জানুয়ারি ২০২৬-২০৩০ মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করবেন তিনি।

অন্যদিকে সালভাদোর নাসরাল্লা ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তার অভিযোগ, যেসব ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। তবে তিনি তার সমর্থকদের শান্ত থাকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান।

নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ৬৭ বছর বয়সী রাজনীতিক ও ব্যবসায়ী আসফুরার প্রতি সমর্থন জানিয়েছিলেন। হন্ডুরাসের জনগণকে আফসুরার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আফসুরা না জিতলে হন্ডুরাসকে আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন বলেও হুমকি দেন ট্রাম্প। একইসঙ্গে তিনি আসফুরার ন্যাশনাল পার্টির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে ৪৫ বছরের সাজা ভোগ করছিলেন হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্ট।

১৯৫৮ সালের ৮ জুন তেগুসিগালপায় ফিলিস্তিনি বংশোদ্ভূত এক পরিবারে নাসরি আসফুরার জন্ম । তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করলেও ডিগ্রি সম্পন্ন করেননি। ১৯৯০-এর দশকে তিনি বিভিন্ন সিটি প্রশাসনে কাজ করেন এবং দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। তিনি কংগ্রেস সদস্য এবং সামাজিক বিনিয়োগমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তেগুসিগালপা ও আশপাশের জেলার মেয়র নির্বাচিত হন তিনি।

/এমএইচআর 





Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: