ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ চালিয়ে যাচ্ছি। দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে একধরনের সরাসরি লড়াই। এই চাপের লক্ষ্য হলো ইরানকে পরিপূর্ণরূপে দুর্বল করা।
শনিবার (২৭ ডিসেম্বর) খামেনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানের ওপর যে চাপ দেওয়া হচ্ছে, তা ইরান-ইরাক যুদ্ধের সময়ের চেয়েও 'গুরুতর ও কঠিন'। তবে এই লড়াইয়ের পেছনে অস্ত্র বা সামরিক সম্পৃক্ততা নেই, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বিধিনিষেধ এবং গণমাধ্যম এবং মনস্তাত্ত্বিক চাপের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে। এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া এবং আত্মসমর্পণকে অনিবার্য কারণ হিসেবে দেখানো।
পেজেশকিয়ান দাবি করেন, আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারেনি। দেশের ভেতরের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক অভ্যন্তরীণ বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চাপের সময় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
/ইউএমএইচ