হলফনামা : সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১

2026-01-01T13:31:06+00:00
2026-01-01T13:31:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
হলফনামা : সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা। ২০২৫-২৬ করবর্ষ উল্লেখ করে বার্ষিক ব্যয় দেখানো হয়েছে ৩৬ লাখ ৬৮ হাজার ৫৫৯ টাকা।

গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত মনোনয়ন পত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণী (ফরম-২১) থেকে এ তথ্য জানা গেছে। 

হলফনামার তথ্যানুযায়ী, সালাহউদ্দিন কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভস্ট ফিশারিজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি হতে মূলধনী আয়) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা বার্ষিক আয় করেছেন। সম্পত্তি ও দায়ের বিবরণী (অস্থাবর) বলছে, সালাহউদ্দিনের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থের পরিমাণ  ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা। 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা জমা আছে এবং স্ত্রীর নামে আছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা। শেয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিনের বিনিয়োগের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা। এছাড়াও স্ত্রীর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বর্তমান শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

সালাহউদ্দিনের ব্যবহৃত ১টি কার ও ২টি জিপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা এবং স্ত্রীরও রয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা মূল্যের একটি কার ও একটি জিপ। বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা এবং স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪.৮ তোলা স্বর্ণ যার মূল্য ‘অজানা’ উল্লেখ করা হয়েছে। ৩টি আগ্নেয়াস্ত্রের মূল্য সালাহউদ্দিন দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা।


সালাহউদ্দিনের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে, ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে ১টি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)। ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় থাকা সালাহউদ্দিন হলফনামায় জানিয়েছেন তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা। 

১৯৯৬ সালের ষষ্ঠ, সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১-২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে সালাহউদ্দিনের স্ত্রী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। 

আআ/আরআর


  বিষয়:   সালাহউদ্দিন আহমদ  বিএনপি  নির্বাচন  হলফনামা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: