সিরাজগঞ্জে ৪৬ বস্তা সার জব্দ, জরিমানা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে বিসিআইসি সার ডিলার মেসার্স এম রেজাউল করিমের গোডাউনে অতিরিক্ত মজুদ করা ৪৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে প্রশাসন।

2026-01-01T13:38:58+00:00
2026-01-01T13:39:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ৪৬ বস্তা সার জব্দ, জরিমানা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ১:৩৯ পিএম  (ভিজিট : ১৮১)
বিসিআইসির সার ডিলার মেসার্স এম রেজাউল করিমের গোডাউনে মজুদ সার জব্দ করেন ইউএনও। সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের কাজিপুরে বিসিআইসি সার ডিলার মেসার্স এম রেজাউল করিমের গোডাউনে অতিরিক্ত মজুদ করা ৪৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে প্রশাসন। মজুদের দায়ে অভিযুক্ত ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গান্ধাইল ইউনিয়নে মেসার্স এম রেজাউল করিমের গোডাউন থেকে সারগুলো জব্দ করা হয়। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সার গোডাউনটি পরিদর্শনকালে ৪৬ বস্তা (আনুমানিক প্রায় ২৩০০ কেজি) সার সরকারি সরবরাহের অতিরিক্ত মজুদের প্রমাণ পাই। যা সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর বিধিমালা ভঙ্গ করায় জব্দ করা হয়েছে। 


তিনি আরও বলেন, জব্দ করা সার সরকারি দাম অনুযায়ী নিলামে ৬১ হাজার ১৮০ টাকায় বিক্রি করা হয়। অভিযুক্ত ডিলার মেসার্স এম রেজাউল করিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতে আর অপরাধ না করার মুচলেকা নেওয়া হয়।

আআ/আরআর





  বিষয়:   সিরাজগঞ্জ  সার  জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: