নতুন বছরে কত দিন ছুটি পাবেন চাকরিজীবীরা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেক সময় ব্যক্তিগত কাজেই দিন

2026-01-01T13:52:51+00:00
2026-01-01T13:52:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
নতুন বছরে কত দিন ছুটি পাবেন চাকরিজীবীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম 
নতুন বছরে কত দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। প্রতীকী ছবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেক সময় ব্যক্তিগত কাজেই দিন চলে যায়, ফলে ভ্রমণ বা বিশ্রামের সুযোগ পাওয়া যায় না। তবে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়। সে দিক থেকে ২০২৬ সাল চাকরিজীবীদের জন্য বেশ আনন্দের হতে যাচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছরে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যকর ছুটি হবে ১৯ দিন। ধর্মভিত্তিক ছুটির হিসাবে মুসলিমদের জন্য পাঁচ দিন, হিন্দুদের জন্য নয় দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

এখন দেখে নেওয়া যাক, ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি পাওয়া যেতে পারে—

ফেব্রুয়ারি

চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি শবেবরাতের ছুটি বুধবার পড়তে পারে। এ ক্ষেত্রে ৫ ফেব্রুয়ারি একদিন ছুটি নিলে, পরের শুক্র ও শনিবার মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব।

মার্চ

এই মাসে একদিন ছুটি ম্যানেজ করলেই টানা সাত দিনের ছুটি মিলতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে। এ ছাড়া ১৭ মার্চ শবেকদরের ছুটি থাকায় ১৮ মার্চ একদিন ছুটি নিলে টানা সাত দিনের ছুটি উপভোগ করা যাবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ২৫ বা ২৯ মার্চ একদিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব।

এপ্রিল

১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায়, মাঝখানে ১২ ও ১৩ এপ্রিল দুইদিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।


মে

এই মাসে মাত্র দুই দিন ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি কাটানো সম্ভব। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদুল আজহার সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে বড় অবকাশের সুযোগ তৈরি হবে।

আগস্ট

৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসের ছুটি রয়েছে। এর পরদিন একদিন ছুটি নিলে চার দিনের টানা ছুটি পাওয়া যাবে। এ ছাড়া ২৬ আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। সেক্ষেত্রেও পরদিন একদিন ছুটি নিলে চার দিনের অবকাশ মিলবে।

অক্টোবর

২০ অক্টোবর দুর্গাপূজার নবমীর নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর একদিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।

ডিসেম্বর

১৬ ডিসেম্বর বিজয় দিবসের সাধারণ ছুটির পর ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলে, ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
সব মিলিয়ে ২০২৬ সালে পরিকল্পনা করে ছুটি নিলে চাকরিজীবীরা একাধিক সময়ে দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।


/ইউএমএইচ





  বিষয়:   সরকারি চাকরিজীবী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: