খালেদা জিয়ার জানাজায় গিয়ে নিহত যুবকের দাফন সম্পন্ন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারী মো. নিরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি

2026-01-01T16:44:21+00:00
2026-01-01T16:44:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খালেদা জিয়ার জানাজায় গিয়ে নিহত যুবকের দাফন সম্পন্ন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম 
খালেদা জিয়ার জানাজায় গিয়ে নিহত যুবকের দাফন সম্পন্ন। ছবি : সময়ের আলো
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারী মো. নিরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি আহত জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জোহরের নামাজের পর নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। 

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জানাজায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে, গতকাল বুধবার দুপুরে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আসেন নিরব হোসেন। একপর্যায়ে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই নিরব হোসেনের মৃত্যু হয়।

এদিকে, নিরব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন। 


তার নির্দেশে বুধবার রাতেই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় যান।

এ সময় তারা মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং স্বজনদের কাছে তারেক রহমানের ইচ্ছার কথা জানান।

মৃত নিরব হোসেনের ছেলে জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সরকারিভাবে তাকে থাইল্যান্ডে চিকিৎসা করিয়ে আনা হয়।

মৃত মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১১ বছর দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এফআর


  বিষয়:   পটুয়াখালী  বাউফল  খালেদা জিয়ার জানাজায় গিয়ে নিহত  যুবকের দাফন সম্পন্ন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: