সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।বুধবার (১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের

2026-01-01T16:34:58+00:00
2026-01-01T17:06:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৫:০৬ পিএম
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪। সংগৃহীত ছবি
সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। 

বুধবার (১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের দোকানে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন লেগে যায়। পরে সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, লে কন্সটেলেশন নামে ওই মদের দোকানে নতুন বছর বরণের উৎসব চলছিল। রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। তবে কতজন এ বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। 

আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসতে অবশ্য ৪০ জন নিহতের কথা জানিয়েছে। অন্য একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, হতাহতের সংখ্যা অনেক বেশি। প্রায় ৪০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।


দুর্ঘটনার পর পর সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া সেখানে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ। যেন তারা তাদের প্রিয়জনদের খবর নিতে পারেন। কীভাবে এবং কিসে বিস্ফোরণ ঘটল এবং আগুন লাগল সেটি এখনো জানা যায়নি। এ ঘটনার পর পর ক্রানস মোন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

সুইস সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়। তবে দুর্ঘটনার সময় একটি মদের দোকানে চলমান কনসার্টে ব্যবহৃত পায়রোটেকনিকস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   সুইজারল্যান্ড  বিস্ফোরণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: