নুডলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু!

আন্তর্জাতিক

নুডলস খেয়ে ভারতের গ্রেটার নয়ডাতে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ

2026-10-17T23:37:17+00:00
2026-10-17T23:37:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নুডলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু!
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
নুডলস খেয়ে ভারতের গ্রেটার নয়ডাতে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৃতরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

স্থানীয় বাসিন্দা এবং মৃত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তারা ঘুমাতে যায়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়েই মারা গেছেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নুডলস  ভারত  গ্রেটার নয়ডা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: