ইমরান খানকে দেশত্যাগের সমঝোতায় বাধ্য করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর মতো দেশত্যাগের সমঝোতায় বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির

2026-10-17T23:10:48+00:00
2026-10-17T23:12:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইমরান খানকে দেশত্যাগের সমঝোতায় বাধ্য করার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ১১:১২ পিএম
দেশটির জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচকজাই। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর মতো দেশত্যাগের সমঝোতায় বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচকজাই। একই সঙ্গে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে পেশোয়ার হাইকোর্টে আবেদন করেছে বিরোধী জোট তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)। 

শুক্রবার পেশোয়ার হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে আচকজাই বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকারও একই ধরনের সমঝোতার পথে এগোচ্ছে। তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর ক্ষমতাচ্যুতির পর দেশ ছাড়ার ঘটনাগুলোর প্রসঙ্গ উঠে আসে। খবর দ্য ডনের।

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কারাবন্দি হওয়ার পর ২০০০ সালে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নওয়াজ শরিফ পাকিস্তান ছাড়েন। অন্যদিকে, ১৯৯৭ সালের নির্বাচনে তার দল পরাজিত হওয়ার পর বেনজির ভুট্টোও স্বেচ্ছানির্বাসনে যান। সেসময় দুর্নীতির অভিযোগে কারাবন্দি ছিলেন তার স্বামী আসিফ আলী জারদারি। ২০০৪ সালে তিনি মুক্তি পান।

সংবাদ সম্মেলনে আচকজাই বলেন, তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শিগগিরই একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবেন। সংসদ থেকে পদত্যাগের বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবের জবাবে তারা নিজেদের দাবিগুলো জমা দিয়েছেন বলেও উল্লেখ করেন।


আচকজাই বলেন, বিশ্বের কোথাও একজন বন্দিকে সাক্ষাৎ থেকে বঞ্চিত করা হয় না। তিনি বিতর্কিত সংশোধনী প্রত্যাহার, সংসদকে ক্ষমতাবান করা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। তার মতে, সংসদকে কার্যকর ক্ষমতা না দেওয়া পর্যন্ত কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও অন্য আইনপ্রণেতাদের অবস্থান নিয়েও উদ্বেগ জানান আচকজাই। তাদের অবস্থান প্রকাশ করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি। প্রদেশটির জনগণের খনিজ সম্পদের ওপর প্রথম অধিকার রয়েছে উল্লেখ করে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ইমরান খান  দেশত্যাগ  সমঝোতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: