আল-জাওফে হুথিদের অবস্থানে হামলার দাবি ইয়েমেনি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুথি বিদ্রোহীদের অবস্থানে হামলা চালানোর দাবি করেছে।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক

2026-10-17T21:45:06+00:00
2026-10-17T21:45:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আল-জাওফে হুথিদের অবস্থানে হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুথি বিদ্রোহীদের অবস্থানে হামলা চালানোর দাবি করেছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর মিডিয়া সেন্টার জানায়, কামান ও ড্রোন ব্যবহার করে হুথিদের ব্যারাকে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রদেশটিতে হুথিদের রসদ মজুতের ডিপো, কমান্ড সেন্টার ও সেনাসমাবেশ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনীর বিমান ইউনিট।


ইয়েমেনে হুথিদের সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে লড়াই চলছে সরকারি বাহিনীর। এর মধ্যে রয়েছে দক্ষিণ লোহিত সাগর উপকূল, তাইজ শহরের আশপাশ এবং রাজধানী সানার পূর্বদিকে অবস্থিত মারিব ও আল-জাওফ অঞ্চল। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আল-জাওফ  হুথি  হামলা  ইয়েমেনি বাহিনী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: