ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দিতে হামলার প্রচার চালাচ্ছেন ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দিতে হামলার প্রচার চালাচ্ছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও প্ল্যাটফর্মে

2026-10-17T18:28:08+00:00
2026-10-17T18:28:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দিতে হামলার প্রচার চালাচ্ছেন ইসরায়েলিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম 
জলপাই সংগ্রহ করছে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দিতে হামলার প্রচার চালাচ্ছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও প্ল্যাটফর্মে প্রকাশ্যে হামলার ঘোষণা দিচ্ছেন তারা। কোন কোন গ্রামে হামলা চালানো হবে, সেসব গ্রামের নাম উল্লেখ করার পাশাপাশি ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ বন্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে।

এতে ফিলিস্তিনি কৃষক, জমির মালিক, তাদের সহায়তায় এগিয়ে আসা সংহতি কর্মী ও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সংহতি কর্মীদের উপস্থিতি অনেক পরিবারকে অন্তত আংশিকভাবে জলপাই সংগ্রহ করতে সহায়তা করেছে। তবে তারাও এখন হামলার ঝুঁকিতে রয়েছেন। সাংবাদিকদেরও নিয়মিত মারধর ও হামলার শিকার হতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারও চালানো হচ্ছে।

বক্তব্যে বলা হয়েছে, ফিলিস্তিনিদের জন্য হুমকি শুধু বসতি স্থাপনকারীদের কাছ থেকেই আসছে না, ইসরায়েলি সেনাদের কাছ থেকেও আসছে। সেনারা হস্তক্ষেপ করলে অনেক ক্ষেত্রে তা বসতি স্থাপনকারীদের সুরক্ষা দেওয়া এবং নিজেদের জমি রক্ষার চেষ্টা করা ফিলিস্তিনিদের ওপর হামলার মধ্য দিয়ে প্রকাশ পায়।


অধিকৃত পশ্চিম তীরের বেইত ফুরিক, কাফর মালিক, দেইর জারিরসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া হামলাগুলোকে একটি বৃহত্তর অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত ৩০০টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসব হামলা ফিলিস্তিনি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপাই সংগ্রহের মৌসুমে ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলছে। হামলা ও আতঙ্কের কারণে অনেক কৃষক তাদের জলপাইবাগানে গিয়ে ফসল সংগ্রহ করতে পারছেন না। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফিলিস্তিনি  জলপাই সংগ্রহ  হামলা  প্রচার  ইসরায়েলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: