গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের

2026-10-17T17:52:05+00:00
2026-10-17T17:52:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবরের হালনাগাদের পর নিহতদের নথি যাচাই-বাছাই ও তথ্য নিশ্চিত করার মাধ্যমে আগের হিসাবে আরও ৬৭ জনের মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছে।


মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর কথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৫১১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন। এ সময় ধ্বংসস্তূপসহ বিভিন্ন স্থান থেকে আরও ৮৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাজা  ফিলিস্তিনি  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: