কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী ও

2026-10-18T07:38:21+00:00
2026-10-18T07:38:21+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু রয়েছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপটি এ বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বীকৃতি পাওয়া ‘সেরার সেরা’ তিনটি প্যান্ডেলের একটি ছিল। সেই প্যান্ডেলেই ঘটে প্রাণহানির এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ প্যান্ডেলের ভেতরে আশ্রয় নেন। বৃষ্টির কারণে মানুষের ভিড় বাড়তে থাকলে সেখানে অতিরিক্ত চাপ ও ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ঘটে পদদলনের ঘটনা। এতে অনেকে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, প্যান্ডেলটিতে ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এ ছাড়া সেখানে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকও ছিলেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।


ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ ঘটনায় পূজা আয়োজক কমিটিকে দায়ী করে অন্য পূজামণ্ডপগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারীর দাবি, পূজা আয়োজক কমিটির একটি ঘোষণাকে কেন্দ্র করেই পদদলনের ঘটনার সূত্রপাত হয়। হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছেন জানিয়ে তিনি বলেন, একজন ছাড়া বাকি সবাই ভালো আছেন।

এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা ও ডি-গ্রেডের একটি সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া আহত প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কলকাতা  পূজামণ্ডপ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: