নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে

লালপুর (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের লালপুরে নিখোঁজের পরদিন খাল থেকে মো. নিরব ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(১ জানুয়ারি) দুপুরে

2026-01-01T18:25:18+00:00
2026-01-01T18:25:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম 
নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে। ছবি : সংগৃহীত
নাটোরের লালপুরে নিখোঁজের পরদিন খাল থেকে মো. নিরব ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর ফার্ম এলাকার একটি খাল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত নিরব ইসলাম উপজেলার রামকৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের নাসির মন্ডলের ছেলে এবং বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল থেকে শিশু নিরব নিখোঁজ ছিল, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ফার্ম এলাকার একটি খালে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। 


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/এএ/জেডআই


  বিষয়:   নাটোর  লালপুর  নিখোঁজ  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: