পাকিস্তানে অবৈধভাবে ভারতীয় ‘ধুরন্ধর’ দেখার হিড়িক

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক বরাবরই টানাপোড়েনে। এই শান্ত তো এই অস্থির দুই দেশ। কথার যুদ্ধ ছাপিয়ে তা কখনো

2026-01-01T19:26:39+00:00
2026-01-01T19:26:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
পাকিস্তানে অবৈধভাবে ভারতীয় ‘ধুরন্ধর’ দেখার হিড়িক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম 
ভারতের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ সিনেমার একটি দৃশ্য। সংগৃহীত ছবি
ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক বরাবরই টানাপোড়েনে। এই শান্ত তো এই অস্থির দুই দেশ। কথার যুদ্ধ ছাপিয়ে তা কখনো কখনো সীমান্তে সংঘাতে রূপ নেয়। এ আবহাওয়া বিরাজ করে সংস্কৃতি অঙ্গনেও। কিন্তু মাঝে মধ্যে তা শীতল হওয়ারও নজির রয়েছে। এর মধ্যে পাকিস্তান মুক্তি পায়নি ভারতীয় চলচ্চিত্র ‘ধুরন্ধর’। অথচ, সেই সীমান্ত পেরিয়েই ভারতের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে দেশটিতে তৈরি হয়েছে চরম উন্মাদনা। প্রেক্ষাগৃহে প্রদর্শনী না থাকলেও অনলাইনে অবৈধভাবে ছবিটি দেখার হিড়িক পড়েছে দেশটিতে। মাত্র দুই সপ্তাহে ২০ লাখ পাইরেটেড ডাউনলোডের মাধ্যমে শাহরুখ খানের ‘রইস’-এর রেকর্ড ভেঙে পাকিস্তানে এখন শীর্ষ পাইরেটেড চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা। 

ভারতীয় বক্স অফিসে সাফল্যের জোয়ার বইলেও রাজনৈতিক কারণে পাকিস্তানে ছবিটির মুক্তি আটকে যায়। কিন্তু কড়া অনলাইন নজরদারি কিংবা আইনি বাধা কোনও কিছুই দমাতে পারছে না দর্শকদের। টরেন্ট, টেলিগ্রাম ও ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে ‘ধুরন্ধর’-এর গোপন স্ট্রিমিং লিঙ্ক। 


সিনেমাটির প্রিন্ট নিখুঁত না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। রণবীর সিং, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে লিয়ারি গ্যাং সংঘর্ষ, ২৬/১১ মুম্বাই হামলা এবং ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে। বিশেষ করে লিয়ারি গ্যাংয়ের চিত্রায়ন নিয়ে পাকিস্তানেই উঠেছে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছবির ক্লিপ, রিল ও মিমে ভেসে বেড়াচ্ছে পাকিস্তানি দর্শকদের প্রশংসা ও আক্ষেপ। কেউ কেউ ছবির রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুললেও বড় একটি অংশ অভিনয়ের প্রশংসা করতে কার্পণ্য করছেন না। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পাকিস্তা  অবৈধ  ভারত  ধুরন্ধর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: