শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেশ কিছু স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের

2026-01-01T19:04:30+00:00
2026-01-01T19:04:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম 
বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ফাইল ছবি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেশ কিছু স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের প্রশাসনিক ও শৈল্পিক কার্যক্রম গতিশীল করতে এই নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। 

১. পদের নাম : উপপরিচালক (প্রশাসন)
পদসংখ্যা : ১টি 
শিক্ষাগত যোগ্যতা : কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। 

২. পদের নাম : সহকারী পরিচালক (গবেষণা ও প্রকাশনা) 
পদসংখ্যা : ১টি 
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। 

৩. পদের নাম : সহকারী পরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্র) 
পদসংখ্যা : ১টি 
শিক্ষাগত যোগ্যতা : নাটক অথবা চলচ্চিত্র বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। 

বয়সসীমা : ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছর। 


আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা https://bsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের নিয়ম ও পরীক্ষার ফি 
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পরীক্ষার ফি : ১ থেকে ৩ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ সর্বমোট ২২৩ টাকা জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শিল্পকলা একাডেমি  চাকরির সুযোগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: