ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগের পেছনে ‘টেকনিক্যাল’ বিষয়

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও একদিনের ব্যবধানে আবারও নিয়োগ পাওয়ার বিষয়টির পেছনের কারণ হচ্ছে পুরো

2026-01-01T19:59:31+00:00
2026-01-01T19:59:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগের পেছনে ‘টেকনিক্যাল’ বিষয়
প্রেস সচিব শফিকুল আলম
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও একদিনের ব্যবধানে আবারও নিয়োগ পাওয়ার বিষয়টির পেছনের কারণ হচ্ছে পুরো প্রক্রিয়াটি ছিল নিছক একটি ‘টেকনিক্যাল’ বিষয়। একদিনের ব্যবধানে ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও নিয়োগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য দেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব এই তথ্য জানান। 

এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উনার (ডা. সায়েদুর রহমান) প্রথম নিয়োগটি ছিল লিয়েনে। তিনি একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন গ্রহণ করে বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। বর্তমানে উনার নিয়মিত চাকরির অবসরের সময় হয়ে এসেছে। নিয়ম অনুযায়ী লিয়েনে থাকাকালীন অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। ফলে, ডা. সায়েদুর রহমানকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আবারও নতুন করে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ 


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে ডা. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রেস সচিব  শফিকুল আলম  ডা. সায়েদুর রহমান  পদত্যাগ ও পুনর্নিয়োগ  টেকনিক্যাল বিষয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: