খালেদা জিয়াকে জয় উৎসর্গ করল সিলেট

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে তারা। এই জয় সদ্য

2026-01-01T23:49:25+00:00
2026-01-01T23:49:25+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
খালেদা জিয়াকে জয় উৎসর্গ করল সিলেট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে তারা। এই জয় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে দলটি।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট টাইটান্স। পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪৪ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ২৪ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৬ বলে ১৩ রানের ছোট ঝড় তোলেন ইথান ব্রুকস। ২৯ রান করলেও সাইম আইয়ুব খেলেন ৩৪টি বল।

Advertisement
১৭৩ রান সংগ্রহের পর বল হাতেও শুরুতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সিলেট টাইটান্স। মাত্র ৪৩ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল ঢাকা। তারপর আশা জাগিয়েও বিদায় নেন সাব্বির রহমান। দুই ছক্কায় ১৯ বলে ২৩ রান করেন তিনি।


তবে, শামীম পাটোয়ারির ব্যাটে ম্যাচ জমে ওঠে। অসাধারণ এক ইনিংসে শেষ বল পর্যন্ত ঢাকাকে লড়াইয়ে রাখেন তিনি। শামীমের ব্যাটে শুধু ঢাকা ম্যাচেই ফেরে না, জয়ের খুব কাছাকাছি চলে যায়। শামীম খেলেন ৪৩ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস। তবে, শেষ বলে মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ও মোহাম্মদ আমিরের দুর্দান্ত ইয়র্কারে ৬ রানে ম্যাচ জিতে যায় সিলেট।

ম্যাচ জেতার পর এই জয় খালেদা জিয়াকে উৎসর্গ করেছে মেহেদী হাসান মিরাজের দল।   

সময়ের আলো/এআর
  বিষয়:   খালেদা জিয়া  জয়  উৎসর্গ  সিলেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: