চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালত চারটি ইটভাটায় মোট সাড়ে ১৬ লক্ষ টাকা জরিমানা ও

2026-01-02T00:04:17+00:00
2026-01-02T00:04:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ এএম 
চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
বরিশালের বাবুগঞ্জে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালত চারটি ইটভাটায় মোট সাড়ে ১৬ লক্ষ টাকা জরিমানা ও ১০ লাখ কাঁচা ইট বিনষ্ট করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Advertisement
দপ্তরটির বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, বাবুগঞ্জ উপজেলায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


এসময় চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ইটভাটার কিলন ভেঙে দেওয়া এবং অবৈধভাবে তৈরি করা ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন জেলা কার্যালয়ের পরিদর্শক তারেক আজিজ।

এফআর
  বিষয়:   বরিশাল  চার ইটভাটাকে  সাড়ে ১৬ লাখ টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: