তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকলেও সূর্য ওঠার পর ঝলমলে রোদের

2026-01-02T11:01:56+00:00
2026-01-02T11:01:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ১৫৪)
তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ। সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকলেও সূর্য ওঠার পর ঝলমলে রোদের দেখা মিলছে। 

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিনও বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার ছিল। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। সকালে অনেকের পক্ষেই কাজে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। শীত থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে।


আবহাওয়া অফিস জানায়, চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১১ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমে এসেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে যে তাপমাত্রা বিরাজ করছে, তা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই পড়ছে।


/ইউএমএইচ


  বিষয়:   মৃদু শৈত্যপ্রবাহ  তেঁতুলিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: