তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আটদিনের বাঁচা-মরার লড়াই শেষে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেতা মো. জামাল উদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

2026-01-02T16:27:33+00:00
2026-01-02T16:27:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম 
নিহত বিএনপি নেতা মো. জামাল উদ্দিন। সংগৃহীত ছবি
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আটদিনের বাঁচা-মরার লড়াই শেষে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেতা মো. জামাল উদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বিএনপি নেতা।

নিহত জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও উত্তর ফকিরপুর বায়তুস সালাম মসজিদের সেক্রেটারি।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে নিহত বিএনপি নেতা জামাল উদ্দিন ও অন্য নেতাকর্মীরা নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তাদের বহনকারী বাস কুমিল্লার বাগমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের ওপর উঠে যায়। এতে অন্তত ৩২ জন আহত হন। তাদের মধ্যে জামাল উদ্দিনসহ দুজন গুরুতর আহত হয়েছিলেন। 

বিএনপি নেতাকর্মীরা জানান, আহত জামাল উদ্দিনকে ঢাকায় বিআরবি হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন ছিল, যা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান দলের পক্ষ থেকে বহন করেন।


নিহত জামাল উদ্দিনের ছেলে মো. রিয়াদ জানান, আমিও বাবার সঙ্গে একই গাড়িতে ছিলাম। দুর্ঘটনায় বাবা গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসা চলছিল। আটদিনের সংগ্রাম শেষে আজ মারা গেলেন।

এদিকে, জামাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে নোয়াখালী -৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। জামাল উদ্দিন আমাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মরদেহ নোয়াখালীর পথে রয়েছে। আজ রাত নয়টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে জামাল উদ্দিনকে দাফন করা হবে।

এফআর


  বিষয়:   তারেক রহমানের সংবর্ধনা  যাওয়ার পথে  আহত  বিএনপি নেতা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: