মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা

2026-01-02T16:51:09+00:00
2026-01-02T16:51:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম 
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে মান্নার।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির মনোনয়ন পেয়েছেন। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়। 

শুরুতে ঋণখেলাপির তালিকায় তার নাম থাকায় মান্নার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বিভাগের আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কেটে যায়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মাহমুদুর রহমান মান্না  মনোনয়নপত্র  বাতিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: