ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারাল চোর

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক অজ্ঞাত চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

2026-01-02T16:58:11+00:00
2026-01-02T16:58:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারাল চোর
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম 
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক অজ্ঞাত চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী ভুঁইয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিন্নাডাঙ্গী ভুঁইয়া পাড়া এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে থাকা ১০ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে খুঁটিতে ওঠে নিহত ওই চোর। একপর্যায়ে সে উচ্চমাত্রার বিদ্যুতের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা শুক্রবার সকালে কাজে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে সিংগাইর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 


তবে নিহত চোরের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় তদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অফিসে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক খন্দকার আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত চোরের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।


এফআর


  বিষয়:   মানিকগঞ্জ  সিংগাইর  ট্রান্সফরমার চুরি  প্রাণ হারাল চোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: