সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে খুরুজের জোড়

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছেখুরুজের জোড়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের

2026-01-02T17:35:52+00:00
2026-01-02T17:36:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে খুরুজের জোড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৫:৩৬ পিএম
সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুরুজের জোড়। ছবি : সংগৃহীত
সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুরুজের জোড়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের অনুমতি দেওয়া হয়। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন। 

হাবিবুল্লাহ রায়হান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। তাবলীগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলীগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনি আরও জানান, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মেহনতের সাথী বা তাবলীগি কর্মীর সংখ্যা দেশ-বিদেশে অনেক বেশি এবং এ কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসেন। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে বারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা দেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই খুরুজের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাবদ্ধভাবে আয়োজন করা হবে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, ইতোমধ্যে মাওলানা আহমদ লাট সাহেব (দাঃবা)-সহ বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষস্থানীয় মুরুব্বীগণ বাংলাদেশে উপস্থিত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলংকা, নেপাল, কিরগিস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন। রোববার দোয়ার মাধ্যমে তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   সংক্ষিপ্ত  অনুষ্ঠিত  খুরুজের জোড়  তাবলীগ জামাত 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: