বিশ্বরেকর্ড গড়লেন চট্টগ্রামের রশিংটন

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস।ঢাকাকে এই রানে আটকাতে বোলারদের পাশাপাশি বড়

2026-01-02T18:07:13+00:00
2026-01-02T18:08:07+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বরেকর্ড গড়লেন চট্টগ্রামের রশিংটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৬:০৮ পিএম
এডাম রশিংটন (বাঁয়ে) ও নাঈম শেখ। সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ঢাকাকে এই রানে আটকাতে বোলারদের পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের উইকেটরক্ষক অ্যাডাম রশিংটন।

এক ইনিংসে মোট পাঁচটি ডিসমিসালে অবদান রেখেছেন এই ইংলিশ ক্রিকেটার। এর মধ্যে রান আউট একটি, স্ট্যাম্পিং চারটি। তাতেই হয়েছে বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের রেকর্ডে যৌথভাবে নিজের নাম লিখিয়েছেন তিনি।

রশিংটনের আগে এক ম্যাচে চারটি করে স্ট্যাম্পিং করেছেন আরও ছয় জন উইকেটরক্ষক। তাদের সঙ্গে যোগ দিলেন চট্টগ্রাম রয়্যালসের উইকেটকিপার। 


সবার আগে এই কীর্তি গড়েছিলেন টনি ফ্রোস্ট। ২০০৪ সালে কাউন্টিতে গ্লামরগ্যানের চার ব্যাটারকে স্ট্যাম্পিং করেছিলেন তিনি। এরপর ক্রমান্বয়ে এই তালিকায় যোগ দেন দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে।

এই তালিকার নতুন সংযোজন হলেন অ্যাডাম রশিংটন। বিপিএলর আজকের ম্যাচে রশিংটন সবার আগে স্ট্যাম্পিং করেন উসমান খানকে। এরপর একে একে তার কাছে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিম।

শুধু স্টাম্পিংয়ের রেকর্ডই নয় ব্যাট হাতেও তাণ্ডব চালিয়েছেন এই উইকেটকিপার। ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬০ রান করে দলের নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিশ্বরেকর্ড  চট্টগ্রাম  রশিংটন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: