খালেদা জিয়াকে নিয়ে গান লিখেছেন শফিক তুহিন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে একটি

2026-01-02T18:09:29+00:00
2026-01-02T18:09:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
খালেদা জিয়াকে নিয়ে গান লিখেছেন শফিক তুহিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম 
খালেদা জিয়াকে নিয়ে গান লিখেছেন শফিক তুহিন। সংগৃহীত ছবি
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে একটি গান লিখেছেন। গানের নাম ‘আপসহীন নেত্রী’। গানের কথা ও সুর তার নিজের, সঙ্গে গলাও মিলিয়েছেন তিনি। 

গানটির কথা- আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।

৩০ ডিসেম্বর শফিক তুহিনের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই গানটি প্রকাশ করেছেন। 


এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম মন্তব্য করে শফিক তুহিন বলেন, ম্যাডাম লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরে গানটি শুনেছিলেন। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তার চলে যাওয়ার দিনেই গানটি তাকে উৎসর্গ করে প্রকাশ করেছি।


/ইউএমএইচ


  বিষয়:   শফিক তুহিন  খালেদা জিয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: