ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একটি

2026-01-02T18:06:12+00:00
2026-01-02T18:06:12+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ২২০)
ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

গণফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে তিনি শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন।

দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সংবিধান প্রণেতা  গণফোরাম  ইমেরিটাস  ড. কামাল হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: