প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম
নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীতআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
সময়ের আলো/জেডআই