‘পাশের দেশের মদদে নৈরাজ্য করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করছে, পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও

2026-11-16T12:48:50+00:00
2026-11-16T12:48:50+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
রাজনীতি
‘পাশের দেশের মদদে নৈরাজ্য করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করছে, পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন, তাদের মন্ত্রী-এমপিরা সুখের জীবন যাপন করবেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায়, দুবাইতে। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। 


তিনি বলেন, দক্ষিণ মহানগর এই কমিটি নিয়ে শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে। 

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামীতে যত ষড়যন্ত্র করুক না কেনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জনগণকে সাথে নিয়ে যতরকম ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবিলা করব।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নৈরাজ্য  ক্ষমতা  ফ্যাসিস্ট শক্তি  সময়ের আলো  বিএনপি  রুহুল কবির রিজভী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: