ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাইয়ের গল্প শোনালেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো.

2026-11-15T04:28:53+00:00
2026-11-15T04:28:53+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতি
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাইয়ের গল্প শোনালেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২৮ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) ইউনিভার্সিটির বাংলা সোসাইটির আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নাহিদ ইসলাম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও বৈপ্লবিক পথপরিক্রমা তুলে ধরেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নাহিদ ইসলামকে বহনকারী বিমানটি লন্ডনে অবতরণ করে। বিমানবন্দরে যুক্তরাজ্য এনসিপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির আহ্বায়ক।

জানা গেছে, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।


এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এনসিপি জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ক্যামব্রিজ ইউনিভার্সিটি  জুলাই  গল্প  নাহিদ ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: