প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ

2026-11-16T04:06:41+00:00
2026-11-16T04:06:41+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:০৬ এএম 
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। 

তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের শাসনব্যবস্থায় ইতিবাচক নীতি পরিবর্তনের প্রশংসা করেছেন এবং সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করেন।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং অন্যান্য দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এক) হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে গত ১১ থেকে ১২ নভেম্বর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের কপ-৩১ এর বার্ষিক অধিবেশনের লিডার্স সামিটে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুরস্কের আন্তালিয়া সফর করেন। 

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল- একটি টেকসই, সহনশীল ও সমতাভিত্তিক ভবিষ্যতের দিকে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হওয়া সত্ত্বেও, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। 


সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, ক্ষতিপূরণ মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা জোরালোভাবে তুলে ধরেন। তিনি জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ করার প্রস্তাব করেন এবং উন্নত দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর ও ঋণ অবস্থার সংস্কারের ওপর জোর দেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কপ-৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের শাসনব্যবস্থায় ইতিবাচক নীতি পরিবর্তনের প্রশংসা করেন এবং সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার যোগাযোগ বাড়াতে ঢাকা ও আঙ্কারার মধ্যে বিমান যোগাযোগ চালু এবং ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান জানান। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অস্ট্রেলিয়ার বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্রাজিল, ইরান, মালদ্বীপ, সিরিয়া ও সোমালিয়ার রাষ্ট্রপতি, পাকিস্তান, মলদোভা ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বাইলেটারাল বৈঠক হয়েছে, অত্যন্ত আন্তরিক। এখানে ডিফেন্স কোঅপারেশন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে 
  বিষয়:   প্রধানমন্ত্রী  তুরস্ক  সফর  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: