আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আইন পাসের পর ৩৫ বছর বয়স

2026-11-15T20:16:19+00:00
2026-11-15T20:16:19+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম 
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আইন পাসের পর ৩৫ বছর বয়স পর্যন্ত বার কাউন্সিলে নিবন্ধনের সুযোগ থাকবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করলে ৪০ বছর বয়স পর্যন্ত আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষা দেওয়া ও সনদ পাওয়ার সুযোগ থাকবে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে সেন্ট্রাল ল’ কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন আহমেদ বলেন, নতুনদের আইন পেশায় সুযোগ করে দিতে বার কাউন্সিলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ৫০-৬০ বছর বয়সে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে চাকরি করার পর অবসরে এসে আইন পেশায় যুক্ত হতে চাইলে নতুনদের সুযোগ কমে যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।


বয়সসীমার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আপনি আইন পাস করার পর পঁয়ত্রিশ বছর পর্যন্ত সর্বশেষ রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পর পাঁচ বছর সুযোগ পাবেন। তাহলে সেটা কি আপনাদের জন্য না? আপনি পঁয়ত্রিশ বছরে রেজিস্ট্রেশন করলেন, চৌত্রিশ বছর নয় মাসে রেজিস্ট্রেশন করলেন, কিন্তু পঁয়ত্রিশের মধ্যে আপনাকে করতে হবে। একবার করবেন, তাহলে চল্লিশ বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন, সনদ পাবেন।’

দুই বছর মেয়াদি এলএলবি কোর্সের ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন, দুই বছর মেয়াদি ল’ কোর্স আর থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিষয়টি বার কাউন্সিলের এখতিয়ারভুক্ত নয়। বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। দুই বছরের পরিবর্তে তিন বছর করা হলে চার বছরের অনার্স কোর্সই বেশি ভালো। এ কারণে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষকে অনার্স কোর্স চালুর পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। অর্থাৎ অনার্সের জন্য পরিকল্পনাটা করতে হবে। কারণ সামনের দিকে দুই বছর থাকবে না। তখন আর ছাত্র-ছাত্রী নাও পাওয়া যেতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আইনজীবী  নিবন্ধন  বয়সসীমা  পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: