প্রবাসী কর্মীদের মরদেহ সরকারি খরচে দেশে আনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরত আনতে সরকারি খরচে সহায়তা দিয়ে থাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট

2026-11-15T20:16:16+00:00
2026-11-15T20:16:16+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রবাসী কর্মীদের মরদেহ সরকারি খরচে দেশে আনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম 
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সংগৃহীত ছবি
বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরত আনতে সরকারি খরচে সহায়তা দিয়ে থাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিদেশ গমনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। 

রোববার (১৫ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে মূলত তিনটি ব্যবস্থা রয়েছে।


তিনি বলেন, প্রথমত, নিয়োগের শর্ত অনুযায়ী নিয়োগকর্তার অধীনে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে নিয়োগকর্তার অর্থায়নে তার মরদেহ দেশে পাঠানো হয়।  

দ্বিতীয়ত, বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়া কোনো কর্মী মৃত্যুবরণ করলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে সরকারি খরচে তার মরদেহ দেশে আনা হয়। 

সময়ের আলো/ইউএমএইচ 
 


  বিষয়:   ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড  প্রবাসী কর্মী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: