গোপালগঞ্জের এসপিসহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক

2026-11-15T18:25:57+00:00
2026-11-15T19:10:30+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
গোপালগঞ্জের এসপিসহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৭:১০ পিএম
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি
গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উভয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

একটি প্রজ্ঞাপনে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। তার স্থলে পাঠানো হয়েছে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে।   


একইসঙ্গে, অন্য প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে পাঠানো হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে। 

এ ছাড়া একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি), ঢাকায় বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বদলি করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশে।  

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   গোপালগঞ্জ-ফেনী  এসপি  পুলিশ  কর্মকর্তা  বদলি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: