প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম
প্রতীকী ছবিদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। একই সময়ে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে একাধিক অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, মাঠপর্যায়ে পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া খুলনার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়েছে।
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান এসআরবির এই উইং কমান্ডার।
সময়ের আলো/জেডি