জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন

2026-11-15T18:23:24+00:00
2026-11-15T18:26:43+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
৩৮৫ কোটি টাকা মানিলন্ডারিং
জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৬:২৬ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি নানক ও তার স্ত্রী-সন্তানের নামে প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, নানকের পরিবারের সদস্যদের নামে মোট ৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শুধু তার মেয়ের নামেই ২৩৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া নানক, তার স্ত্রী ও সন্তানের নামে প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মিলেছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করা জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।


এদিকে, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

দুদক সচিব আরও জানান, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কমিশন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জাহাঙ্গীর কবির নানক  পরিবার  মানিলন্ডারিং  প্রমাণ  দুদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: