ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি বিতর্কে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ভুল ব্যাখ্যা বলে মন্তব্য

2026-11-15T16:06:21+00:00
2026-11-15T16:24:43+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি বিতর্কে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৪:২৪ পিএম
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ভুল ব্যাখ্যা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির । ছবি : সংগৃহীত
তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ভুল ব্যাখ্যা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার মতে, আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর হওয়ায় মিলিব্যান্ডকে ওইভাবে বসতে দেখা গেছে। এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের বিষয় ছিল না; বরং প্রধানমন্ত্রীর প্রতি তার আচরণে আন্তরিকতা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও বিশ্ব জলবায়ু সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান।

জবাবে হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। গত দুই সপ্তাহে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দুই দফায় তার সঙ্গে দেখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।

বসার ভঙ্গি নিয়ে বিতর্কের ব্যাখ্যায় হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও নতুন দায়িত্ব পেয়েছেন। বৈঠকে বসার সময় তার আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। এ কারণে হয়তো তার বসার ভঙ্গি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তবে এর মধ্যে অসম্মান বা অসৌজন্যের কোনো ইঙ্গিত ছিল না।


এ সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গও টানেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতি বা মনোভাবের সম্পর্ক নেই। এড মিলিব্যান্ডের বসার বিষয়টি নিছক আসনের অবস্থানজনিত কারণে হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক আলোচনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী  বসার ভঙ্গি  বিতর্ক  যা বললেন  হুমায়ুন কবির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: