রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে বোমা সদৃশ দুটি বস্তু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছে বোমা সদৃশ দুটি বস্তু।রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত

2026-11-15T03:08:59+00:00
2026-11-15T03:08:59+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে বোমা সদৃশ দুটি বস্তু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:০৮ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছে বোমা সদৃশ দুটি বস্তু। 

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা সিদ্দিক মেমোরিয়াল জুনিয়র স্কুল অ্যান্ড কলেজের ফটকে এসব বস্তু রেখে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনমনে ভীতি সৃষ্টি কিংবা এলাকায় বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল যুবক শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকে এসে পলিথিনের ব্যাগে করে দুটি বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রেখে যায়। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব বস্তু সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. রিফাত এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে এবং পলিথিনের ব্যাগে কী ধরনের বস্তু রাখা হয়েছে, তা সরেজমিনে না দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  শিক্ষাপ্রতিষ্ঠান  বোমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: