ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিসংক্রান্ত সেবা পেতে আর ভূমি অফিসে বারবার ছুটতে হবে না। ঘরে বসেই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর

2026-11-14T22:45:16+00:00
2026-11-14T22:45:16+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ পিএম 
ভূমিসংক্রান্ত সেবা পেতে আর ভূমি অফিসে বারবার ছুটতে হবে না । ছবি : সংগৃহীত
ভূমিসংক্রান্ত সেবা পেতে আর ভূমি অফিসে বারবার ছুটতে হবে না। ঘরে বসেই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে দেশজুড়ে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলার ভূমি অফিসকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে। জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের কাজ করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ জন্য পরামর্শক সেবা নিতে সরকারের ব্যয় হবে ৩৬২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ইউএনডিপি এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

২০২০ সালের জুলাইয়ে ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি নেওয়া হয়। নতুন ব্যবস্থায় ভূমিসংক্রান্ত তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জমির মালিকানা যাচাই সহজ হওয়ার পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমবে বলে আশা করছে সরকার।


বর্তমানে নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর দিতে অনেক ক্ষেত্রে নাগরিকদের একাধিকবার ভূমি অফিসে যেতে হয়। নতুন ব্যবস্থা চালু হলে এসব সেবা অনলাইনে পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ ও ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিকল্প সহায়তা নিশ্চিত না হলে নতুন ব্যবস্থায়ও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ভূমি  অফিস  না গিয়েই  মিলবে  খতিয়ান  নামজারি  কর  দেওয়ার  সুবিধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: