পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিরোধ রাজপথে : ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজপথে কঠোরভাবে প্রতিরোধ হবে বলে হুঁশিয়ার করেছেন ভূমি

2026-11-14T20:56:44+00:00
2026-11-14T20:56:44+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিরোধ রাজপথে : ভূমি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম 
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন । ছবি : সময়ের আলো
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজপথে কঠোরভাবে প্রতিরোধ হবে বলে হুঁশিয়ার করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার দুপুরে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

সরকারবিরোধী অপপ্রচার রুখতে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মীর হেলাল বলেন, সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরতে প্রত্যেক নেতাকর্মীকে ফেসবুক ও ইউটিউবে দিনে অন্তত পাঁচটি ইতিবাচক পোস্ট দিতে হবে।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের কাজের প্রশংসা করে তিনি জানান, তার নির্বাচনী এলাকার ওয়ার্ডগুলোতে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নগরবাসীকে নাগরিক সেবা পেতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান এবং ফুটপাতের হকারদের উচ্ছেদ করার আগে বিকল্প স্থানে তাদের পুনর্বাসন করা এবং রাস্তার যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে নির্ধারিত স্থানে পার্কিং এর ব্যবস্থা করার মাধ্যমে নগরীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পরাজিত  শক্তি  বিশৃঙ্খলা  চেষ্টা  করলে  প্রতিরোধ  রাজপথ  ভূমি প্রতিমন্ত্রী  মীর মোহাম্মদ হেলাল উদ্দীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: