প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম
গ্রাফিক : সময়ের আলোসারা দেশে হামের প্রকোপ ক্রমাগত বাড়ছে। সাথে কমছে না আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন সিলেট বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ১১১ জন।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।
সময়ের আল/এসকে